ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। ০৫:০০ মিনিট

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছিল, তা অনুসরণ করা হচ্ছে না এমন অভিযোগ তুলে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতির পদ আনুষ্ঠানিক হলেও জাতীয় সংকট ও জাতীয় নির্বাচনের সময় রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলটির মতে, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসলামী আন্দোলনের দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। এর মধ্যে আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিও ছিল। তবে বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনে সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ দলটির।

দলটি আরও বলেছে, জুলাই সনদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের অর্থ বিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য ক্ষেত্রে দলের বিপক্ষে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রাখার কথা ছিল। কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় রাষ্ট্রপতি নির্বাচনেও সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না।

ইসলামী আন্দোলনের মহাসচিব প্রশ্ন তোলেন, বিদ্যমান ৭০ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল অনেকটাই পূর্বনির্ধারিত থাকলে এই নির্বাচনের আয়োজনের প্রয়োজনীয়তা কতটা। দলটির অভিযোগ, বর্তমান প্রক্রিয়া জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ অবস্থায় ইসলামী আন্দোলন জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন নতুনভাবে আয়োজনের আহ্বান জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সংসদ সদস্য রয়েছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে আগেই জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

বিষয় : ইসলামী আন্দোলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত