ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। ০৬:০৩ মিনিট

রাজধানীতে হামলার শিকার শ্রমিক দল নেতার মৃত্যু

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলায় গুরুতর আহত শ্রমিক দল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ৩৮ মিনিটে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, রাসেলের মৃত্যুর পর মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট রাতে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রাসেলের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় রাসেলের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে রাসেলের ওপর হামলা চালানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিষয় : শ্রমিক দল নেতার মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে হামলার শিকার শ্রমিক দল নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলায় গুরুতর আহত শ্রমিক দল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ৩৮ মিনিটে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, রাসেলের মৃত্যুর পর মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট রাতে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রাসেলের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় রাসেলের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে রাসেলের ওপর হামলা চালানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত