ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬। ০৮:৫১ মিনিট

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিএনপির টিকিট চান ৩ নেতা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিন নেতা ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়।

মনোনয়ন ফরম নেওয়া তিনজন হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

মির্জা ফয়সাল আমিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। স্থানীয় নেতারা ফয়সাল আমিনকে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তৃণমূলে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগ্রহী প্রার্থীদের বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর বিএনপির পার্লামেন্টারি বোর্ড বা সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের জন্য বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয় : বিএনপি মনোনয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিএনপির টিকিট চান ৩ নেতা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিন নেতা ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়।

মনোনয়ন ফরম নেওয়া তিনজন হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

মির্জা ফয়সাল আমিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। স্থানীয় নেতারা ফয়সাল আমিনকে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তৃণমূলে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগ্রহী প্রার্থীদের বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর বিএনপির পার্লামেন্টারি বোর্ড বা সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের জন্য বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত