ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ১১:৩৪ মিনিট

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নদীর পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বেপারীঘাটের বরাবর বুড়িগঙ্গা নদীর মাঝনদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে বরিশুর নৌ-পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। লাশটি বিবস্ত্র অবস্থায় ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাঝনদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, হাসনাবাদ নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন দোলেশ্বর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার সময় পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাসনাবাদ নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও ফুলহাতা শার্ট। তাঁর শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁদের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : বুড়িগঙ্গা কেরানীগঞ্জে লাশ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নদীর পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বেপারীঘাটের বরাবর বুড়িগঙ্গা নদীর মাঝনদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে বরিশুর নৌ-পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। লাশটি বিবস্ত্র অবস্থায় ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাঝনদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, হাসনাবাদ নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন দোলেশ্বর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার সময় পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাসনাবাদ নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও ফুলহাতা শার্ট। তাঁর শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁদের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত