ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ । ১১:৫৬ মিনিট

ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

ছবি: ঢাকার কণ্ঠ

রাজধানীতে ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাতও হয়। পরে বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে।

এদিকে, ভারি বৃষ্টিতে,গ্রীনরোড,নায়েম রোড, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান, পল্টন ও নিউমার্কেটসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বকশিবাজার, নিউমার্কেট, ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় তলিয়ে যায়। 

নিউমার্কেটে ব্যবসায়িক এলাকায় অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে পানি বিভিন্ন দোকানেও ঢুকে পড়ে।

নিউমার্কেট এলাকার রিকশাচালক রশিখ খান জানান, বৃষ্টির কারণে রাস্তায় পানি উঠে গেছে। ভালো করে রিকশা চালানো যাচ্ছে না। যার কারণে সকালেই সড়কে জ্যামের সৃষ্টি হয়েছে। 

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমায় ময়লা জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়।জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

বিষয় : বৃষ্টি ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীতে ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাতও হয়। পরে বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে।

এদিকে, ভারি বৃষ্টিতে,গ্রীনরোড,নায়েম রোড, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান, পল্টন ও নিউমার্কেটসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বকশিবাজার, নিউমার্কেট, ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় তলিয়ে যায়। 

নিউমার্কেটে ব্যবসায়িক এলাকায় অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে পানি বিভিন্ন দোকানেও ঢুকে পড়ে।

নিউমার্কেট এলাকার রিকশাচালক রশিখ খান জানান, বৃষ্টির কারণে রাস্তায় পানি উঠে গেছে। ভালো করে রিকশা চালানো যাচ্ছে না। যার কারণে সকালেই সড়কে জ্যামের সৃষ্টি হয়েছে। 

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমায় ময়লা জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়।জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত