ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ । ০১:৪১ মিনিট

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ জন

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ঘটনায় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলে জানিয়েছে ডিবি।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।

তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করি। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করি। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের ২৫৮ নম্বর ১০ তলা বাড়ির তার ভাড়া বাসার নিচ তলার পাকিং এর মাঝের পিলারের সাথে ইটের সুড়কির বস্তার মধ্যে থেকে লাল রংয়ের কসটেপ মোড়ানো ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। সেগুলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। গ্রেপ্তারকৃত রায়হানকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তারকৃত রায়হান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঢাকা দক্ষিনের বংশাল থানাধীন ৩২নং ওয়ার্ডের ৬নং ইউনিটের দপ্তর সম্পাদক। সে গত বছর মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস জেল হাজতে ছিল। সম্প্রতি জামিনে বের হয়ে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য।

তিনি আরও বলেন, তারা আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এগুলো করছে এবং তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য তো আছেই। গত দুই তিন ঢাকা শহরে বেশ কয়েক জায়গায় এইরকম ঘটনা ঘটেছে। এরই একটা অংশ হিসেবে যাত্রাবাড়ীতেও তারা এটা করেছে। এবং তারা কেন করেছে এবং এটার পিছনে আরও কারা আসলে জড়িত, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা তাদের রিমান্ডের আবেদন করবো।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিক্সা চালক আহত হয়। এই ঘটনায় যাত্রাবাগী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিষয় : ককটেল বিস্ফোরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ জন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত