ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ । ০৯:১০ মিনিট

গভীর রাতে তেলের দাম বাড়ানো, এবার মাঠে জামায়াত

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী ও বায়তুল মোকাররম এলাকায় পৃথক কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

মহাখালী রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

জুবায়ের অভিযোগ করেন, গভীর রাতে প্রজ্ঞাপন জারি করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তার দাবি, এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষি ও শিল্প খাতে। দ্রব্যমূল্য আরও বাড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি ব্যয়ের বোঝা তৈরি করবে। তিনি সরকারের প্রতি সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত আরেক সমাবেশে গোলাম পরওয়ার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন। তিনি দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে জ্বালানির দাম বাড়ানো হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

এর আগে রোববার রাতে জারি করা প্রজ্ঞাপনে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জামায়াতের নেতারা জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়তে পারে। 

বিষয় : জামায়াত আমির বিক্ষোভ মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গভীর রাতে তেলের দাম বাড়ানো, এবার মাঠে জামায়াত

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী ও বায়তুল মোকাররম এলাকায় পৃথক কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

মহাখালী রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

জুবায়ের অভিযোগ করেন, গভীর রাতে প্রজ্ঞাপন জারি করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তার দাবি, এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষি ও শিল্প খাতে। দ্রব্যমূল্য আরও বাড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি ব্যয়ের বোঝা তৈরি করবে। তিনি সরকারের প্রতি সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত আরেক সমাবেশে গোলাম পরওয়ার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন। তিনি দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে জ্বালানির দাম বাড়ানো হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

এর আগে রোববার রাতে জারি করা প্রজ্ঞাপনে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জামায়াতের নেতারা জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়তে পারে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত