ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬। ০৬:১৫ মিনিট

বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কবিষয়ক এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান সফরে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ এখন অন্য দেশগুলোর সঙ্গে শুধু সহায়তানির্ভর সম্পর্ক নয়, বরং পারস্পরিক স্বার্থ ও বিনিয়োগের ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিওতে অবস্থানের সময় দুই দেশের সরকারপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও অবকাঠামো খাত গুরুত্ব পেতে পারে।

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। দেশের বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে জাপানের অর্থায়ন ও সহযোগিতা রয়েছে। আসন্ন সফরে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, সৌদি আরব সফরের আমন্ত্রণও প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তবে ওই সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ ও উন্নয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কবিষয়ক এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান সফরে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ এখন অন্য দেশগুলোর সঙ্গে শুধু সহায়তানির্ভর সম্পর্ক নয়, বরং পারস্পরিক স্বার্থ ও বিনিয়োগের ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিওতে অবস্থানের সময় দুই দেশের সরকারপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও অবকাঠামো খাত গুরুত্ব পেতে পারে।

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। দেশের বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে জাপানের অর্থায়ন ও সহযোগিতা রয়েছে। আসন্ন সফরে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, সৌদি আরব সফরের আমন্ত্রণও প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তবে ওই সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত