ঢাকার কণ্ঠ

শিশু হাসপাতালে নিজের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত এক চিকিৎসককে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন দেখতে পেয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। শিশুদের চিকিৎসাসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনার পর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।

হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে চিকিৎসাসেবার পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু হাসপাতালে ধূমপান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে নিজের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত এক চিকিৎসককে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন দেখতে পেয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। শিশুদের চিকিৎসাসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনার পর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।

হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে চিকিৎসাসেবার পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত