দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত ঝিলমিল হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ২৫ জুলাই নিহত মাদ্রাসা শিক্ষক আবু হানিফ পাইলস রোগের চিকিৎসার জন্য কেরানীগঞ্জে কদমতলী এলাকার ইবনে সিনা হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু খায়েরের নিকটে যান। তার পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে পাইলস রোগের অপারেশনের জন্য ঝিলমিল হাসপাতালে ২৭ তারিখ বিকেল পাঁচটায় ভর্তি হলে অপারেশনের থিয়েটারে রাত ১১ টায় নেয়া হয়, এক ঘণ্টার অপারেশন শেষে হাসপাতালের বিছানা আবু হানিফকে দেয়া হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। বিস্তারিত এখানে: https://dhakarkontho.com/post/7834/
আপনার মতামত লিখুন