ঢাকার কণ্ঠ

রোজার সঙ্গে বিচ্ছেদ, যেভাবে কাটছে তাহসানের সময়!

গত বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

বর্তমানে কীভাবে সময় কাটাছেন তাহসান। সেই বিষয়টা নিজে তিনি বলেন, ‘গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে আছি।’

এখন কীভাবে কাটছে তার সময়? জানতে চাইলে এই তারকা বলেন, ‘আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই তো। এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি, আর বই পড়ে সময় চলে যাচ্ছে।’

রোজা ইসলাম অভিনেতা তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকওভার আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকওভার প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রোজার সঙ্গে বিচ্ছেদ, যেভাবে কাটছে তাহসানের সময়!

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

গত বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

বর্তমানে কীভাবে সময় কাটাছেন তাহসান। সেই বিষয়টা নিজে তিনি বলেন, ‘গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে আছি।’

এখন কীভাবে কাটছে তার সময়? জানতে চাইলে এই তারকা বলেন, ‘আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই তো। এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি, আর বই পড়ে সময় চলে যাচ্ছে।’

রোজা ইসলাম অভিনেতা তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকওভার আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকওভার প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত