ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ । ০৬:৫০ মিনিট

ক্যানসারের সঙ্গে লড়াই থামল, না ফেরার দেশে অভিনেত্রী তুলনা

বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুনের মৃত্যুতে। মাত্র ৩৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার শরীরে স্তন ক্যানসার শনাক্ত হয়। এরপর ঢাকার কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর প্রথম দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে দ্রুত অবনতি ঘটে। শুক্রবার সকালে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তুলনার মা আমেনা বেগম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও কাজ করেছেন তুলনা। তিনি দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনের সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।

বিষয় : মৃত্যুদণ্ড ক্যানসার অভিনেত্রী তুলনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়াই থামল, না ফেরার দেশে অভিনেত্রী তুলনা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুনের মৃত্যুতে। মাত্র ৩৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার শরীরে স্তন ক্যানসার শনাক্ত হয়। এরপর ঢাকার কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর প্রথম দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে দ্রুত অবনতি ঘটে। শুক্রবার সকালে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তুলনার মা আমেনা বেগম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও কাজ করেছেন তুলনা। তিনি দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনের সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত