ঢাকার কণ্ঠ

যাত্রীবাহী বাসে মিলল ৩৫ মণ জাটকা, এতিমখানায় বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীগামী একটি বাসে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়। তবে মাছের প্রকৃত মালিককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত ৩৫ মণ জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, জব্দকৃত জাটকার কোনো মালিককে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও উপস্থিতিতে নিয়ম অনুযায়ী এসব মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাছ নিয়ম অনুযায়ী মানবিক বিবেচনায় ইয়াতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বিষয় : জাটকা মাছ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যাত্রীবাহী বাসে মিলল ৩৫ মণ জাটকা, এতিমখানায় বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীগামী একটি বাসে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়। তবে মাছের প্রকৃত মালিককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত ৩৫ মণ জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, জব্দকৃত জাটকার কোনো মালিককে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও উপস্থিতিতে নিয়ম অনুযায়ী এসব মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাছ নিয়ম অনুযায়ী মানবিক বিবেচনায় ইয়াতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত