ঢাকার কণ্ঠ

নিউইয়র্কে অ্যাওয়ার্ড পেলেন সাদী

নিউইয়র্কে অ্যাওয়ার্ড পেলেন সাদী

আমেরিকার নিউইয়র্কে বাংলা মিউজিক ফ্যাস্টিভালে বিশেষ সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী সাদীকুর রহমান সাদী। সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে এই মিউজিক ফ্যাস্টিভালের আয়োজন করা হয়। সেখাসে সংগীতাঙ্গনে স্টেজ শোতে ২০ বছরের ক্যারিয়ার উপলক্ষে সাদীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক, ডিজে রাহাত, অভিনেত্রী শাহনূর, বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) নুরুল আমিন বাবু, রেজওয়ানা সেতু ও ইঞ্জিনিয়ান মোহাম্মদ এ খালেক। 

সাদী বলেন, ‘যে কোনো সম্মাননা একজন শিল্পীকে উৎসাহ ও প্রেরণা বাড়িয়ে দেয়। আমি নিয়মিত স্টেজ শো করছি। এই গান ও সুরের মাঝেই নিজেকে খুঁজে পাই। এভাবে আগামীতেও দর্শকের সঙ্গে থাকতে চাই।’ 

সাদী স্টেজ শোর বাইরে তার নতুন গানের কাজ করছেন বলেও জানান। নতুন বছরে একাধিক নতুন গান শ্রোতাদের উপহার দিতে চান তিনি।

বিষয় : সাদীকুর রহমান সাদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে অ্যাওয়ার্ড পেলেন সাদী

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

আমেরিকার নিউইয়র্কে বাংলা মিউজিক ফ্যাস্টিভালে বিশেষ সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী সাদীকুর রহমান সাদী। সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে এই মিউজিক ফ্যাস্টিভালের আয়োজন করা হয়। সেখাসে সংগীতাঙ্গনে স্টেজ শোতে ২০ বছরের ক্যারিয়ার উপলক্ষে সাদীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক, ডিজে রাহাত, অভিনেত্রী শাহনূর, বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) নুরুল আমিন বাবু, রেজওয়ানা সেতু ও ইঞ্জিনিয়ান মোহাম্মদ এ খালেক। 

সাদী বলেন, ‘যে কোনো সম্মাননা একজন শিল্পীকে উৎসাহ ও প্রেরণা বাড়িয়ে দেয়। আমি নিয়মিত স্টেজ শো করছি। এই গান ও সুরের মাঝেই নিজেকে খুঁজে পাই। এভাবে আগামীতেও দর্শকের সঙ্গে থাকতে চাই।’ 

সাদী স্টেজ শোর বাইরে তার নতুন গানের কাজ করছেন বলেও জানান। নতুন বছরে একাধিক নতুন গান শ্রোতাদের উপহার দিতে চান তিনি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত