ষড়যন্ত্র মোকাবেলা করতে আগামী ১২ তারিখ ফজরের নামাজ ভোট কেন্দ্রে গিয়ে আদায় করবেন। ১২ তারিখের দিনের ভোট রাতে হবে না, কোনো ইঞ্জিনিয়ারিং হবে না, টাকায় কোনো ভোট বিক্রি হবে না”— এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।
আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া চেয়ারম্যান বাড়ির উঠানে নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে নিপুন রায় চৌধুরী বলেন, বিএনপি নতুন চিন্তা-ভাবনা ও জনগণের কল্যাণে কাজ করতে চায়। গণমানুষের রাজনীতি করতে গিয়ে বিএনপি দীর্ঘদিন ফ্যাসিবাদ দ্বারা নির্যাতিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিদেশি শক্তি ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতেই আগামীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মানবতার উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে অনুষ্ঠানে ভোটারদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে দোয়া চান নুর মোহাম্মদ নুরু চেয়ারম্যানের পরিবারের সকল সদস্যরা।
দোয়া মাহফিল শেষে ট্রাষ্টের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিষয় : নিপুন রায় চৌধুরী

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন