ঢাকার কণ্ঠ

উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও যুগপৎ আন্দোলন সমর্থিত জোট প্রার্থীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা থেকে উন্নত, নিরাপদ ও বৈষম্যহীন বাঞ্ছারামপুর গড়ে তুলতে মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান জোট নেতারা।

শুক্রবার  বিকেলে (৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ  বাজারে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য,  এম এ খালেক পিএসসি। প্রার্থী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহমান সাকি।

এসময় জোনায়েদ সাকি বলেন, “আমরা রক্তের ঋণের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি। শহীদদের আত্মত্যাগ ও নির্যাতিত মানুষের কষ্ট আমাদের দায়বদ্ধ করেছে। এই দায় শোধ করতে হলে পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে।”

তিনি বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়ন মানে কেবল অবকাঠামো নয়; মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তনই তাদের লক্ষ্য।

“স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান—এই চার খাতে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন আমাদের অগ্রাধিকার,” বলেন তিনি।

৩১ দফা প্রসঙ্গে সাকি বলেন, “৩১ দফা কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি জনগণের বাঁচার কর্মসূচি। এই ৩১ দফা বাস্তবায়নের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ মানে ন্যায়বিচারের পক্ষে, হ্যাঁ মানে জবাবদিহির পক্ষে, হ্যাঁ মানে জনগণের অধিকার ফিরিয়ে আনার পক্ষে।”

তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে স্বচ্ছ ও গণমুখী উন্নয়ন অপরিহার্য। যুবসমাজকে সম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার বিস্তার এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

কৃষি, নদী ও স্থানীয় অর্থনীতিকে ঘিরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের কথাও উল্লেখ করেন তিনি বলেন, উন্নয়ন হবে জবাবদিহিমূলক—জনগণ জানবে কোন খাতে কত বরাদ্দ এসেছে এবং তা কোথায় ব্যয় হয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকারি তুহিন।

বক্তারা বলেন, বাঞ্ছারামপুরকে নিরাপদ, উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সৎ, সাহসী ও গণমুখী নেতৃত্ব প্রয়োজন, যার প্রতীক হলো মাথাল মার্কা।

জনসভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। সভা সঞ্চালনা করেন এ কে এম মুসা। সভায় বিএনপি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

বিষয় : জোনায়েদ সাকির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত