ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিক কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত কালিন্দী ইউনিয়নের বন্দ মান্দাইল এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি মাসিক জিঞ্জিরা পত্রিকার সম্পাদক ও দৈনিক ক্যাপশন পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কেরানীগঞ্জের সাংবাদিক সমাজে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত একজন ব্যক্তি।

তার মৃত্যুতে কেরানীগঞ্জের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে মরহুম সাংবাদিক সাইফুল ইসলামের মৃত্যুতে কেরানীগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে। সকলেই আল্লাহর কাছে দোয়া করেছেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

বিষয় : সাংবাদিক সাইফুল ইসলাম কেরানীগঞ্জ প্রেসক্লাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিক কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত কালিন্দী ইউনিয়নের বন্দ মান্দাইল এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি মাসিক জিঞ্জিরা পত্রিকার সম্পাদক ও দৈনিক ক্যাপশন পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কেরানীগঞ্জের সাংবাদিক সমাজে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত একজন ব্যক্তি।

তার মৃত্যুতে কেরানীগঞ্জের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে মরহুম সাংবাদিক সাইফুল ইসলামের মৃত্যুতে কেরানীগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে। সকলেই আল্লাহর কাছে দোয়া করেছেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত