কেরানীগঞ্জে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন এমন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের কোনাখোলায় মডেল থানা ইসলামী আন্দোলনের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন এই প্রার্থী।
তিনি জামায়াতের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি জামায়াতের বিরুদ্ধে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এই অপপ্রচারের অভিযোগ দায়ের করেছেন।
হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এর অভিযোগ , জামায়াতের নেতাকর্মীরা তার আসনে বিভিন্ন ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। তারা বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি ডসয়ে ভোটারদের বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে সেই ভোট চরমোনাইয়ের পীর পেয়ে যাবেন।
এছাড়া জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় হাত পাখার প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন এমনকি বসে গেছেন বলে গুজব ছড়াচ্ছেন। তারা আরো অপপ্রচার চালাচ্ছেন যে হাত পাখার প্রার্থী একটি দলের সাথে সমঝোতা করেছেন এবং ১০ তারিখের মধ্যে হাত পাখার প্রার্থী বসে যাবেন।
সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আরও বলেন, ইসলামী আন্দোলন একমাত্র শরিয়া ভিত্তিক ইসলামিক দল। অন্য কোন দল ইসলামিক দল নয়। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা- ২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা রেজওয়ানুল হক, ঢাকা জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মোঃ আব্দুল হাকিম, ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মুফতি আল আমিন শাহাদাতসহ আরো অনেকে।
বিষয় : ইসলামী আন্দোলন

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন