ঢাকার কণ্ঠ

আমিনবাজারে সেনাবাহিনীর অ-ভিযা-নে ই*য়াবা-গাঁ*জাসহ মা*দক কারবারি আ"টক

ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির সন্দেহজনক অর্থ।

সেনা সূত্র জানায়, রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে (২১৩০ ঘটিকায়) ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২,৫৭,৬২২ টাকা (মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে) এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তিনি চান মিয়ার ছেলে এবং তার বাড়ি ঢাকার আমিনবাজার এলাকায়।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করে যাবে।

বিষয় : আমিনবাজার সেনাবাহিনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আমিনবাজারে সেনাবাহিনীর অ-ভিযা-নে ই*য়াবা-গাঁ*জাসহ মা*দক কারবারি আ"টক

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির সন্দেহজনক অর্থ।

সেনা সূত্র জানায়, রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে (২১৩০ ঘটিকায়) ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২,৫৭,৬২২ টাকা (মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে) এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তিনি চান মিয়ার ছেলে এবং তার বাড়ি ঢাকার আমিনবাজার এলাকায়।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করে যাবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত