ঢাকার কণ্ঠ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠে যৌথ বাহিনী, কেরানীগঞ্জে শুরু মোটরসাইকেল টহল

ঢাকা-৩ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া শুরু হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে এই মহড়া শুরু হয়। মহড়াটি আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, ঝিল মিল, কদমতলী, জনি টাওয়ার, জিনজিরা টিনপট্টি, বাবুবাজার ব্রিজ, পুনরায় কদমতলী হয়ে ইকুরিয়া অতিক্রম করে হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়।

মহড়াটি পরিচালনা করেন কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শোভন এবং লেফটেন্যান্ট জুবায়ের। তাদের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্যাট্রল টিম মহড়ায় অংশ নেয়।

মহড়াকালে সাংবাদিকদের উদ্দেশ্যে ক্যাম্প কমান্ডার মেজর শোভন বলেন, “ভোটারদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই—প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১২ তারিখ নির্বিঘ্নে আপনারা ভোটকেন্দ্রে আসবেন এবং নিশ্চিন্তে ভোট দিবেন।”

তিনি আরও বলেন, “আমরা ঢাকা-৩ আসনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছি। কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর সকল সদস্য মাঠে কাজ করছে। কেরানীগঞ্জের প্রত্যেকটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হবে। যেসব কেন্দ্রে যানবাহন প্রবেশ করতে পারবে না, সেখানে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিশেষভাবে প্রস্তুত থাকবো।”

এ সময় তিনি জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী প্রস্তুত থাকবে।

মেজর শোভন আরও বলেন, “সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের জন্য যৌথ বাহিনীর সদস্যরা একত্রিতভাবে মাঠে কাজ করবে।”

স্থানীয়রা জানান, নির্বাচনের আগে এ ধরনের মহড়া সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং নিরাপদ পরিবেশে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠে যৌথ বাহিনী, কেরানীগঞ্জে শুরু মোটরসাইকেল টহল

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-৩ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া শুরু হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে এই মহড়া শুরু হয়। মহড়াটি আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, ঝিল মিল, কদমতলী, জনি টাওয়ার, জিনজিরা টিনপট্টি, বাবুবাজার ব্রিজ, পুনরায় কদমতলী হয়ে ইকুরিয়া অতিক্রম করে হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়।

মহড়াটি পরিচালনা করেন কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শোভন এবং লেফটেন্যান্ট জুবায়ের। তাদের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্যাট্রল টিম মহড়ায় অংশ নেয়।

মহড়াকালে সাংবাদিকদের উদ্দেশ্যে ক্যাম্প কমান্ডার মেজর শোভন বলেন, “ভোটারদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই—প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১২ তারিখ নির্বিঘ্নে আপনারা ভোটকেন্দ্রে আসবেন এবং নিশ্চিন্তে ভোট দিবেন।”

তিনি আরও বলেন, “আমরা ঢাকা-৩ আসনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছি। কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর সকল সদস্য মাঠে কাজ করছে। কেরানীগঞ্জের প্রত্যেকটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হবে। যেসব কেন্দ্রে যানবাহন প্রবেশ করতে পারবে না, সেখানে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিশেষভাবে প্রস্তুত থাকবো।”

এ সময় তিনি জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী প্রস্তুত থাকবে।

মেজর শোভন আরও বলেন, “সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের জন্য যৌথ বাহিনীর সদস্যরা একত্রিতভাবে মাঠে কাজ করবে।”

স্থানীয়রা জানান, নির্বাচনের আগে এ ধরনের মহড়া সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং নিরাপদ পরিবেশে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত