শুধু ভোট দিলেই সমাধান নয় আমার পাশে থাকতে হবে বলে মন্তব্য করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির পাটি অফিসে সামনে নির্বাচনের শেষ প্রচারণায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের কথায় সরকার চলবে, আমরা স্বপ্ন দেখতে চাইনা, বাস্তবতার আলোকে কাজ করতে চাই।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের ঘৃণা করি। স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র যত করুক আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। ভোট দিবেন , ফলাফল রক্ষা করবেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে করে বিএনপির এই হেভি ওয়েট নেতা বলেন, যদি পথ হাড়িয়ে ফেলি পথ দেখিয়ে দিবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। এছাড়াও এবারের নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য প্রার্থীদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিষয় : বিএনপি গয়েশ্বর চন্দ্র রায়

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শুধু ভোট দিলেই সমাধান নয় আমার পাশে থাকতে হবে বলে মন্তব্য করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির পাটি অফিসে সামনে নির্বাচনের শেষ প্রচারণায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের কথায় সরকার চলবে, আমরা স্বপ্ন দেখতে চাইনা, বাস্তবতার আলোকে কাজ করতে চাই।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের ঘৃণা করি। স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র যত করুক আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। ভোট দিবেন , ফলাফল রক্ষা করবেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে করে বিএনপির এই হেভি ওয়েট নেতা বলেন, যদি পথ হাড়িয়ে ফেলি পথ দেখিয়ে দিবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। এছাড়াও এবারের নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য প্রার্থীদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন