আর কয়েক ঘণ্টার দূরত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের রায়ে নতুন সরকার নেবে বাংলাদেশের দায়িত্ব। তার আগেই আগামীর সরকার নিয়ে প্রত্যাশা জানিয়েছেন অনেকে। অভিনেত্রী অপু বিশ্বাস ও বুবলীও আছেন এই দলে।
নতুন সরকারের কাছে দুই দাবি অপুর। তিনি বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে সেটা আমি চাই। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।
তার কথায়, ‘যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।’
অন্যদিকে বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না সরকারে কারা আসছে। একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’
আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছেন বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’।পরিচালক রায়হান রাফী। অন্যদিকে অপুর হাতে দুই ছবি। এর একটি ‘দুর্বার’। অন্যটি ‘সিক্রেট’। ছবি দুটির পরিচালক যথাক্রমে কামরুল হাসান ফুয়াদ, বন্ধন বিশ্বাস।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন