ঢাকার কণ্ঠ

হেরে গেলেন সারজিস আলম

হেরে গেলেন সারজিস আলম

পঞ্চগড়ের দুটি আসনেই জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। এই আসনে হ্যাঁ ভোট হয়েছে ২ লাখ ১৯ হাজার ৫৭৬টি, না ভোট ৯৯ হাজার ৫৯৪টি।

পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ পড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৭৫টি এবং না ভোট পড়েছে এক লাখ ২৯ হাজার ৮৮টি। 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুদজ্জামান রাত আড়াইটার দিকে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হেরে গেলেন সারজিস আলম

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পঞ্চগড়ের দুটি আসনেই জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। এই আসনে হ্যাঁ ভোট হয়েছে ২ লাখ ১৯ হাজার ৫৭৬টি, না ভোট ৯৯ হাজার ৫৯৪টি।

পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ পড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৭৫টি এবং না ভোট পড়েছে এক লাখ ২৯ হাজার ৮৮টি। 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুদজ্জামান রাত আড়াইটার দিকে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত