ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ । ০২:৪৮ মিনিট

কক্সবাজার শৈবাল পয়েন্টের ঝাউবাগান পরিনত হচ্ছে বিরানভূমিতে!

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন ওসি ফখরুল ইসলাম

দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেফতার ২

বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মালামাল লুট-ভাংচুরের দাবি বৃদ্ধার, জেলা প্রশাসকে লিখিত অভিযোগ!

রাতের আঁধারে বিচ ম্যাজিস্ট্রেটের প্রশ্নবিদ্ধ অভিযান, নিঃস্ব হয়ে গেছে ৬৫ বছরের বৃদ্ধা!

উচ্ছেদের পরদিনই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত, প্রশাসনে তদারকি অভাব

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নি-হত ৫

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে সিএনজির চালক, অপর একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : ট্রাক-অটোরিকশা সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নি-হত ৫

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে সিএনজির চালক, অপর একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত