ঢাকার কণ্ঠ

অভিনেত্রী তিথিকে সাইবার বুলিং ও হত্যার হুমকি, থানায় জিডি

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হয়ে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি। 

নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

তিথি জানিয়েছেন, তিনি ইতোমধ্যে সাইবার বুলিং, হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং পরিবার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় এই জিডি করেছেন। তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য দেওয়ার পাশাপাশি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যা তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন। 

তিনি জানিয়েছেন, এই পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ ইতোমধ্যে তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিথি। দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যারা এসব সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন এই অভিনেত্রী।

বিষয় : যাহের আলভী আলভীর স্ত্রী ইকরা ইফফাত আরা তিথি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী তিথিকে সাইবার বুলিং ও হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হয়ে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি। 

নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

তিথি জানিয়েছেন, তিনি ইতোমধ্যে সাইবার বুলিং, হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং পরিবার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় এই জিডি করেছেন। তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য দেওয়ার পাশাপাশি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যা তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন। 

তিনি জানিয়েছেন, এই পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ ইতোমধ্যে তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিথি। দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যারা এসব সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন এই অভিনেত্রী।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত