ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ ২০২৬। ০৮:১৭ মিনিট

কক্সবাজার শৈবাল পয়েন্টের ঝাউবাগান পরিনত হচ্ছে বিরানভূমিতে!

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন ওসি ফখরুল ইসলাম

দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেফতার ২

বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মালামাল লুট-ভাংচুরের দাবি বৃদ্ধার, জেলা প্রশাসকে লিখিত অভিযোগ!

রাতের আঁধারে বিচ ম্যাজিস্ট্রেটের প্রশ্নবিদ্ধ অভিযান, নিঃস্ব হয়ে গেছে ৬৫ বছরের বৃদ্ধা!

উচ্ছেদের পরদিনই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত, প্রশাসনে তদারকি অভাব

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায়: মৃত্যু ৪, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নাম্বার  ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেছে। 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২১ মিনিট) এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪৫ জন।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ার  কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর পানি রয়েছে।   দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।

এক সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিানিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিল।

রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকীরা এখনও নিখোঁজ। 

উদ্ধারকাজে সকল দপ্তর ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কারও বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায়: মৃত্যু ৪, বহু হতাহতের শঙ্কা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নাম্বার  ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেছে। 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২১ মিনিট) এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪৫ জন।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ার  কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর পানি রয়েছে।   দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।

এক সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিানিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিল।

রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকীরা এখনও নিখোঁজ। 

উদ্ধারকাজে সকল দপ্তর ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কারও বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত