ঢাকার কণ্ঠ

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায়। এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়েছে।

এবার এই ১৫০ টি ভোটকেন্দ্র রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দিতা করছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪৮টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আসনটিতে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৩৭ জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, পুলিশ, আনসার, রেপিড একশন ব্যাটালিয়নের পাশাপাশি ৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে। এর সঙ্গে থাকছে সেনাবাহিনীর টহল। এরআগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হোন। পরে বিধি অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায়। এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়েছে।

এবার এই ১৫০ টি ভোটকেন্দ্র রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দিতা করছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪৮টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আসনটিতে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৩৭ জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, পুলিশ, আনসার, রেপিড একশন ব্যাটালিয়নের পাশাপাশি ৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে। এর সঙ্গে থাকছে সেনাবাহিনীর টহল। এরআগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হোন। পরে বিধি অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত