ঢাকার কণ্ঠ

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে

এই আসনের জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান সকাল ৮ টায় শ্রীবরদী উপজেলার তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট দেন। এ সময় জামাতের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল সাড়ে আটটায় একই উপজেলার রুপারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপির ধানের শেষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। এসময় তার স্ত্রী ফরিদা হক সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শেরপুর ৩ আসনে বাতিলকৃত সংসদ নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে ১৬ প্লাটুন বিজিবি,১ হাজার ১৫০ জন পুলিশ, র‌্যাবের ১৪টি টহল টিম, ২ শতাধিক সেনাবাহিনী, ১ হাজার ৭শ জন আনসার ভিডিপি। এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দায়িত্ব পালন করবেন, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ।

দুটি উপজেলার ১৭টি ইউনিয়ন ১টি পৌরসভার মোট ১২৮টি কেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষকের পাশাপাশি প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

ভোটগ্রহন চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে

এই আসনের জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান সকাল ৮ টায় শ্রীবরদী উপজেলার তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট দেন। এ সময় জামাতের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল সাড়ে আটটায় একই উপজেলার রুপারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপির ধানের শেষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। এসময় তার স্ত্রী ফরিদা হক সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শেরপুর ৩ আসনে বাতিলকৃত সংসদ নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে ১৬ প্লাটুন বিজিবি,১ হাজার ১৫০ জন পুলিশ, র‌্যাবের ১৪টি টহল টিম, ২ শতাধিক সেনাবাহিনী, ১ হাজার ৭শ জন আনসার ভিডিপি। এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দায়িত্ব পালন করবেন, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ।

দুটি উপজেলার ১৭টি ইউনিয়ন ১টি পৌরসভার মোট ১২৮টি কেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষকের পাশাপাশি প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

ভোটগ্রহন চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত