ঢাকার কণ্ঠ

কক্সবাজারে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা

কক্সবাজার মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের আক্রমণ থেকে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, "নিউজিল্যান্ডের নাগরিক Mr. John Edward Pudney তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করে। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং গত ১ মার্চ ২০২৬ তারিখে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করে। একইসঙ্গে, তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংবাদ পেয়ে পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং দক্ষতার সাথে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সাথে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজার মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের আক্রমণ থেকে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, "নিউজিল্যান্ডের নাগরিক Mr. John Edward Pudney তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করে। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং গত ১ মার্চ ২০২৬ তারিখে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করে। একইসঙ্গে, তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংবাদ পেয়ে পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং দক্ষতার সাথে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সাথে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত