ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। ০৫:৪১ মিনিট

হাদি হত্যার ঘটনায় অস্ত্র বিক্রেতার ৩ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই দিন অস্ত্র বিক্রেতা হেলালকে আদালতে হাজির করে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। এ দিন রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানিকালে আদালত আসামি হেলালের কাছে জানতে চান তার কোনো বক্তব্য আছে কি না। এ সময় তিনি কোনো বক্তব্য নেই বলে আদালতকে জানান। এরপর শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন রিমান্ডে মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার থানাধীন হারেছ শাহ মাজার লেন এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের একটি অস্ত্রের দোকানের মালিক।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকাবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হাদি হত্যার ঘটনায় অস্ত্র বিক্রেতার ৩ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই দিন অস্ত্র বিক্রেতা হেলালকে আদালতে হাজির করে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। এ দিন রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানিকালে আদালত আসামি হেলালের কাছে জানতে চান তার কোনো বক্তব্য আছে কি না। এ সময় তিনি কোনো বক্তব্য নেই বলে আদালতকে জানান। এরপর শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন রিমান্ডে মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার থানাধীন হারেছ শাহ মাজার লেন এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের একটি অস্ত্রের দোকানের মালিক।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকাবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত