ঢাকার কণ্ঠ

ক্যাপ্টেন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ক্যাপ্টেন স্কুল এন্ড কলেজের এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রশাসক, শাক্তা ইউনিয়ন পরিষদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হালিমা আক্তার, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম, কেরানীগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মোঃ একরামুল হক সবুজ (অভি), চিকিৎসক ডা. মোঃ আবু সাঈদ শিশির, শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং শিক্ষা জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান (রাশেদ)। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান এবং আগামী দিনের জন্য সাফল্য কামনা করেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে তাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ইতি টানে।

বিষয় : ক্যাপ্টেন স্কুল এন্ড কলেজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যাপ্টেন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

ক্যাপ্টেন স্কুল এন্ড কলেজের এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রশাসক, শাক্তা ইউনিয়ন পরিষদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হালিমা আক্তার, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম, কেরানীগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মোঃ একরামুল হক সবুজ (অভি), চিকিৎসক ডা. মোঃ আবু সাঈদ শিশির, শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং শিক্ষা জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান (রাশেদ)। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান এবং আগামী দিনের জন্য সাফল্য কামনা করেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে তাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ইতি টানে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত