ঢাকার কণ্ঠ

সাভারে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে 'দেশি'

সাভারে উদ্বোধন হলো ডিজেবিলিটি এম্পাওয়ার্মেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট বা দেশির তত্ত্বাবধানে পরিচালিত স্পোর্টস সেন্টার, থেরাপি ও অ্যাকাডেমিক সেন্টার। 

সকালে সাভারের আমিন বাজারে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম। এছাড়াও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহসচিব ও দেশির এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফ আহমেদ মৃদুলসহ কমিটির সহ-সভাপতি সানোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনে অন্তত ২০ জন শারীরিক প্রতিবন্ধী শিশুকে খেলাধুলার পাশাপাশি থেরাপি দেয়া হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সাইফুল কবির, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আমিনুল হাসান, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের ট্রেজারার আসিফুল হাসান মাসুদসহ, কমিটির সদস্য হেদায়েতুল আজিজ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম জানান, এই সংস্থার মাধ্যমে সমাজের সকল প্রতিবন্ধি খেলোয়াড়দের এক ছাদের নিচে নিয়ে আসার এই প্রত্যয়ে সমাজের সকলের সহযোগিতা আশা করছি। এক সংস্থার মাধ্যমে হয়তো সবাই পরিপূর্ণভাবে দেখাভাল করা সম্ভব হয়ে ওঠে না অনেকে। তাই বিত্তবানদের এগিয়ে আসার প্রয়োজন বলে মন্তব্য করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম। 

প্রধান অতিথি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সংস্থার উদ্বোধন করা হলেই চলবে না, এটি চালানো জন্য প্রয়োজনীয় সকল ব্যয় করার জন্য বিত্তবানদের "দেশি"তে অনুদানের প্রদানে অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাভারে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে 'দেশি'

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত