ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। ০২:৪৭ মিনিট

ঢাকার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

সারা দেশে একযোগে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

এবার ঢাকা মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষার চতুর্থ দিনের নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল ও লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ ধানমন্ডি এলাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এ সময় কেন্দ্রগুলোতে কোনো ধরনের অনিয়ম এড়াতে সিসিটিভি ক্যামেরা সঠিকভাবে চলছে কি না এবং এর মাধ্যমে নজরদারি বিষয়টি নিশ্চিত করা হচ্ছে কি না তা তদারকি করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নিয়মিত শিক্ষার্থীরা

পুনর্বিন্যাসকৃত (শর্ট) সিলেবাসে এবং অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয় : ডিসি ফরিদা খানম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সারা দেশে একযোগে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

এবার ঢাকা মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষার চতুর্থ দিনের নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল ও লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ ধানমন্ডি এলাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এ সময় কেন্দ্রগুলোতে কোনো ধরনের অনিয়ম এড়াতে সিসিটিভি ক্যামেরা সঠিকভাবে চলছে কি না এবং এর মাধ্যমে নজরদারি বিষয়টি নিশ্চিত করা হচ্ছে কি না তা তদারকি করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নিয়মিত শিক্ষার্থীরা

পুনর্বিন্যাসকৃত (শর্ট) সিলেবাসে এবং অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত