ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। ০৬:৫২ মিনিট

১৩৭ বছর পর ডিজিটাল যুগে ঢাকা বার: ঘরে বসেই চাঁদা পরিশোধ

প্রায় ১৩৭ বছর পর এশিয়ার অন্যতম বৃহৎ ঢাকা আইনজীবী সমিতিতে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে চাঁদা পরিশোধের কার্যক্রম। এখন থেকে আইনজীবীরা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ঘরে বসেই তাদের বাৎসরিক চাঁদা পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ এ নতুন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিতির সভাপতি আইনজীবী খোরশেদ মিয়া আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এতদিন আইনজীবীদের চাঁদা পরিশোধ করতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন থেকে অ্যাপসের মাধ্যমে সহজেই ঘরে বসে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চাঁদা পরিশোধ করা যাবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেবা চালু হওয়ায় আইনজীবীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, আগে সমিতি থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন, বিকাশ থাকলেই সহজে চাঁদা পরিশোধ করা সম্ভব হবে। এতে নির্ধারিত সময়ে চাঁদা আদায় সহজ হবে এবং সমিতির আয়ও বাড়বে।

সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, এটি একটি যুগান্তকারী উদ্যোগ। এখন অ্যাপসের মাধ্যমে আইনজীবীরা ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন এবং তাদের বকেয়া ও জমার হিসাবও জানতে পারবেন। ঢাকা বারের প্রায় ৩৫ হাজার আইনজীবী এই সেবার আওতায় আসবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদ মোল্লা, নার্গিস পারভীন মুক্তি, আনোয়ারসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বিষয় : ঢাকা আইনজীবী সমিতি চাঁদা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

১৩৭ বছর পর ডিজিটাল যুগে ঢাকা বার: ঘরে বসেই চাঁদা পরিশোধ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রায় ১৩৭ বছর পর এশিয়ার অন্যতম বৃহৎ ঢাকা আইনজীবী সমিতিতে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে চাঁদা পরিশোধের কার্যক্রম। এখন থেকে আইনজীবীরা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ঘরে বসেই তাদের বাৎসরিক চাঁদা পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ এ নতুন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিতির সভাপতি আইনজীবী খোরশেদ মিয়া আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এতদিন আইনজীবীদের চাঁদা পরিশোধ করতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন থেকে অ্যাপসের মাধ্যমে সহজেই ঘরে বসে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চাঁদা পরিশোধ করা যাবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেবা চালু হওয়ায় আইনজীবীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, আগে সমিতি থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন, বিকাশ থাকলেই সহজে চাঁদা পরিশোধ করা সম্ভব হবে। এতে নির্ধারিত সময়ে চাঁদা আদায় সহজ হবে এবং সমিতির আয়ও বাড়বে।

সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, এটি একটি যুগান্তকারী উদ্যোগ। এখন অ্যাপসের মাধ্যমে আইনজীবীরা ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন এবং তাদের বকেয়া ও জমার হিসাবও জানতে পারবেন। ঢাকা বারের প্রায় ৩৫ হাজার আইনজীবী এই সেবার আওতায় আসবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদ মোল্লা, নার্গিস পারভীন মুক্তি, আনোয়ারসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত