ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬ সেশনের নবগঠিত কমিটি সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহিদ।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ আশিকুর রহমান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা. আনোয়ার হোসেন মনজু। তিনি বলেন, দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীরাই মূল চালিকাশক্তি। নৈতিকতা, আদর্শ ও দায়িত্বশীলতার ভিত্তিতে জ্ঞানভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
নবনির্বাচিত সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশ বলেন, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই দায়িত্ব সহজ করে দেন। সভাপতির দায়িত্ব আমার কাছে একটি আমানত।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমি কখনো আপোষ করিনি আগামীতেও করবো না। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো। ইসলামী ছাত্র আন্দোলন কোনো গোষ্ঠীর হাতিয়ার নয় বরং আমরা ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর হতে চাই। পরিশেষে তিনি সবাইকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন