জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর ওরিয়েন্টেশনের মাধ্যমে ক্লাস শুরু এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত নারী শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপাচার্য ড. মোঃ রইছ উদ্দীন বলেন, চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর ওরিয়েন্টেশনের মাধ্যমে ২১তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের রোল, আইডি কার্ড, সিলেবাস ও ক্লাস রুটিন প্রদান করা হয়েছে যাতে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন থাকে। পাশাপাশি সেশনজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং র্যাগিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
অন্যদিকে, ইনডোর গেমসের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান উপাচার্য। এছাড়া ঘটনার তদন্তে কমিটি গঠন এবং ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি ও সদস্য সচিবকে শোকজ করা হয়েছে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, আইসিটি সেলের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন