ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬। ০৬:৫০ মিনিট

ঢাবির হলে সমকামিতার অভিযোগ, আলোচিত দুই বহিরাগতের পরিচয় প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে সমকামিতার অভিযোগ উঠেছে এবং হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (২ আগস্ট) বিষয়টি নিয়ে হল প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়। এ ঘটনায় হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৭ জুলাই বিকাল ৩টার দিকে শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষ থেকে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দুই যুবককে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তবে ভিডিওতে এজিএস ইব্রাহিম খলিলকে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত দুই যুবকের নাম ফারহান ও আরমান। তাদের দুজনের বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়। তারা দুজনই মাদরাসা শিক্ষার্থী বলে জানা গেছে।

এজিএস ইব্রাহিম খলিল দাবি করেছেন, তিনি ঘটনার বিষয়ে আগে কিছু জানতেন না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন। তার দাবি, বহিরাগতদের কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে সমালোচনা ও মানহানির পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করার চেষ্টা করেন বলেও জানা গেছে।

এদিকে হল প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে রোববার হল প্রশাসনের সঙ্গে আলোচনার সময় ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

বিষয় : ঢাবি সমকামিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির হলে সমকামিতার অভিযোগ, আলোচিত দুই বহিরাগতের পরিচয় প্রকাশ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে সমকামিতার অভিযোগ উঠেছে এবং হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (২ আগস্ট) বিষয়টি নিয়ে হল প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়। এ ঘটনায় হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৭ জুলাই বিকাল ৩টার দিকে শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষ থেকে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দুই যুবককে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তবে ভিডিওতে এজিএস ইব্রাহিম খলিলকে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত দুই যুবকের নাম ফারহান ও আরমান। তাদের দুজনের বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়। তারা দুজনই মাদরাসা শিক্ষার্থী বলে জানা গেছে।

এজিএস ইব্রাহিম খলিল দাবি করেছেন, তিনি ঘটনার বিষয়ে আগে কিছু জানতেন না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন। তার দাবি, বহিরাগতদের কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে সমালোচনা ও মানহানির পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করার চেষ্টা করেন বলেও জানা গেছে।

এদিকে হল প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে রোববার হল প্রশাসনের সঙ্গে আলোচনার সময় ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত