ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬। ১০:১৪ মিনিট

উৎসবমুখর সমাবেশে নবীন বরণ করল জবির হিসাব বিজ্ঞান বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের উদ্যোগে ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন ২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের AIS বিভাগের ৩১৫ নম্বর কক্ষে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে সফল হতে হলে শৃঙ্খলা ও হিসাব-নিকাশের গুরুত্ব অপরিসীম। বেহিসাবি জীবন কখনো সফলতার পথে নিয়ে যেতে পারে না।অ্যাকাউন্টিংয়ের মূল শিক্ষা হলো পরিকল্পিত ও হিসাব করে এগিয়ে যাওয়া। 

এ সময় তিনি ‘টিম জগন্নাথ’ স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস। তিনি বলেন, শিক্ষাকে শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শেখার উদ্দেশ্য হতে হবে জ্ঞান অর্জন। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট কাউসার আলম এফসিএমএ বলেন, বর্তমান যুগে হাইপার কানেক্টিভিটি আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এটি ব্রেইনস্টর্মিং এবং নেটওয়ার্কিংকে সহজ করেছে। তবে মনে রাখতে হবে সাধারণ প্রচেষ্টায় অসাধারণ ফল পাওয়া যায় না।

বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, সফলতার প্রকৃত সংজ্ঞা হলো অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং তাদের মুখে হাসি ফোটানো।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পড়াশোনার নয়, এটি নিজেকে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

আইক্যাবের সাবেক সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ বলেন, নিজেকে চিনতে শেখো এবং নিজেকে ভালোবাসো। জীবনে এগিয়ে যেতে হলে অনেক সময় নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দিতে হয়।

রফিকুল ইসলাম এফসিএস বলেন, স্বপ্নই মানুষের জীবনের চালিকাশক্তি। মানুষ স্বপ্নের জন্যই বাঁচে স্বপ্নই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এন কে এ মবিন এফসিএ, মো. রোকনুজ্জামান এফসিএ, ড. সাইয়েদ আহমেদসহ বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিবর্গ।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রা শুরু করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর সমাবেশে নবীন বরণ করল জবির হিসাব বিজ্ঞান বিভাগ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত