ঢাকার কণ্ঠ

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ মে আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। একই সঙ্গে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা দেওয়া হবে।

জানা গেছে, কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে অংশ নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণ করবেন। নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় টাম্পা-তে অনুষ্ঠিত হবে। তার মরদেহ ৭ মে দেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকাতে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, ফ্লাইট সূচি অনুযায়ী, এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০২২০ ফ্লাইটে ৭ মে রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে মরদেহ পাঠানো হবে। এরপর ইকে-০৫৮৫ ফ্লাইটে ৯ মে সকালে তা ঢাকায় পৌঁছাবে। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে বিষয়টি সমন্বয় করছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন লিমন ও বৃষ্টি। ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাইল্যান্ড ব্রিজ এলাকার জলাশয় থেকে ২২ এপ্রিল লিমনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে তার রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। লিমনের মরদেহ গত ৪ মে সকালে বাংলাদেশে পৌঁছায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত