ঢাকার কণ্ঠ

দোহারের বিলাসপুরে অগ্নিকাণ্ডে দম্পতির মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

ছবি: ঢাকার কণ্ঠ

ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের রাধানগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের ভেতরে আটকা পড়েন একই পরিবারের পাঁচজন সদস্য। 

স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় তিনটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঘরের ভেতরে থাকা সালাম সিকদার (৫৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৫০) আগুনে পুড়ে মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বিষয় : দোহার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দোহারের বিলাসপুরে অগ্নিকাণ্ডে দম্পতির মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের রাধানগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের ভেতরে আটকা পড়েন একই পরিবারের পাঁচজন সদস্য। 

স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় তিনটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঘরের ভেতরে থাকা সালাম সিকদার (৫৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৫০) আগুনে পুড়ে মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত