ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ১১ মে ২০২৬ । ০৭:৩৪ মিনিট

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছেন ব্যারিস্টার সুমন, জামিন বহাল

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার মিরপুর থানায় করা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী এম লিটন আহমেদ।

২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

সাবেক স্বতন্ত্র এ সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে বলে অভিযোগ করা হয়। গ্রেপ্তারের পর এ মামলায় ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।

বিষয় : সুমন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সায়েদুল হক সুমন সুমন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছেন ব্যারিস্টার সুমন, জামিন বহাল

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার মিরপুর থানায় করা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী এম লিটন আহমেদ।

২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

সাবেক স্বতন্ত্র এ সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে বলে অভিযোগ করা হয়। গ্রেপ্তারের পর এ মামলায় ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত