গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ক্ষুদ্র খামার ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
সোমবার (১১ মে) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন সুফলভোগীর মাঝে তিনটি করে মোট ১৫০টি ভেড়া ও ২৫ কেজি করে ভেড়ার খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আমানউল্লাহ আমান বলেন, “গ্রামের মানুষকে আত্মনির্ভরশীল করতে হলে ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে হবে। এ ধরনের প্রকল্প মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গ্রামীণ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা উদ্যোগের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আমান বলেন, “একটু উদ্যোগ আর সামান্য প্রচেষ্টাই একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।”
ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলের সুবিধাভোগীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিষয় : ইউএনও উমর ফারুক আমানউল্লাহ আমান

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন