প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে গুরুতর সমস্যার তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন।
মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর আদালতে আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে পলকের এমআরআই করা হয়। মঙ্গলবার সেই প্রতিবেদন হাতে পেয়েছেন তারা।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এমআরআই প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের হাড়ে সমস্যা ধরা পড়েছে। এছাড়া ঘাড়ের সি-৫/৬ এবং সি-৬/৭ ডিস্কেও জটিলতা শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, পলক আগে থেকেই অসুস্থ ছিলেন। গত শনিবার কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি ঠিকমতো ঘাড় নাড়াতে পারছিলেন না। এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের সমস্যার বিষয়টি স্পষ্ট হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না। পলকের সুচিকিৎসা নিশ্চিত করতে আদালতে আবেদন করা হবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন