ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ২০ মে ২০২৬ । ১২:৫৫ মিনিট

কেরানীগঞ্জের গ্যাস ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ড

কারামুক্ত বিএনপি নেতা মাস্তানকে ফুলের মালা দিয়ে বরণ করলেন নেতাকর্মীরা

ছবি: ঢাকার কণ্ঠ

দীর্ঘ দেড় মাস কারাভোগের পর ঢাকার কেরানীগঞ্জের গ্যাস ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. ইমান উল্লাহ ওরফে মাস্তান কারামুক্ত হয়েছে। 

বুধবার (২০ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ইমান উল্লাহ ওরফে মাস্তান কারামুক্ত হয়েছে। মাস্তানের ঘনিষ্ঠ আত্মীয় মোহাম্মদ সেন্টু ঢাকার কণ্ঠকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল উচ্চ আদালতে থেকে ইমান উল্লাহ ওরফে মাস্তান জামিন পান। আজকে সকালে তিনি কারা মুক্ত হয়ে ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চিকিৎসার নেওয়া হচ্ছে। 

গত ৫ এপ্রিল আসামি মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানকে (৫০) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জুয়েল রানা ইমান উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- কারখানাটির মালিক মো. আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম।

বিষয় : ইমান উল্লাহ মাস্তান জামিন ফুলের মালা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কারামুক্ত বিএনপি নেতা মাস্তানকে ফুলের মালা দিয়ে বরণ করলেন নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

দীর্ঘ দেড় মাস কারাভোগের পর ঢাকার কেরানীগঞ্জের গ্যাস ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. ইমান উল্লাহ ওরফে মাস্তান কারামুক্ত হয়েছে। 

বুধবার (২০ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ইমান উল্লাহ ওরফে মাস্তান কারামুক্ত হয়েছে। মাস্তানের ঘনিষ্ঠ আত্মীয় মোহাম্মদ সেন্টু ঢাকার কণ্ঠকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল উচ্চ আদালতে থেকে ইমান উল্লাহ ওরফে মাস্তান জামিন পান। আজকে সকালে তিনি কারা মুক্ত হয়ে ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চিকিৎসার নেওয়া হচ্ছে। 

গত ৫ এপ্রিল আসামি মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানকে (৫০) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জুয়েল রানা ইমান উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- কারখানাটির মালিক মো. আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত