ঢাকার কণ্ঠ

কোটি মানুষ বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন: গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, সত্য-মিথ্যা জানি না। কিন্তু যদি ছয় কোটি মানুষ বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতিরও একটা লীলাখেলা আছে।

সম্প্রতি ‘তিনতন্ত্র’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি রাজনৈতিক বাস্তবতা, জনমত এবং “নিয়তি” প্রসঙ্গ তুলে ধরেন। 

রনি বলেন, শেখ হাসিনার যে ছয় মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এর পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, পরিকল্পনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে।অনেক সময় মানুষের মুখে মুখে প্রচলিত কোনো বিষয় বাস্তবে রূপ নিতে পারে। উদাহরণ হিসেবে তিনি তারেক রহমানের দেশে ফেরার আলোচনার প্রসঙ্গ টানেন।

রনির ভাষ্য, দুই-তিন বছর আগে থেকেই নেতাকর্মীদের মধ্যে একটা কথা ছিল- নেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন। যদিও তিনি নিজে কখনো বলেননি যে তিনি কাল আসবেন। কিন্তু মানুষের মুখে এই আলোচনা ছিল। ৪০ জন মানুষ যদি কোনো বিষয়ে একমত হয়, সেখানে আল্লাহর ইঙ্গিত থাকে-- এমন কথা আমরা শুনে আসছি।

বক্তব্যে রনি দাবি করেন, দেশে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা প্রায় সমান। তিনি বলেন, গত কয়েক বছর ধরে তারেক রহমানকে নিয়ে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি শেখ হাসিনার ফিরে আসা নিয়েও আলোচনা চলছে। শেখ হাসিনার ছয় মাসের মধ্যে ফিরে আসার বিষয়টি নিছক কথার কথা নয়। এর পেছনে তার পরিকল্পনা থাকতে পারে। আর যদি তা না-ও থাকে, তাহলে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে নিচ্ছে।

বিষয় : গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য রনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কোটি মানুষ বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন: গোলাম মাওলা রনি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, সত্য-মিথ্যা জানি না। কিন্তু যদি ছয় কোটি মানুষ বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতিরও একটা লীলাখেলা আছে।

সম্প্রতি ‘তিনতন্ত্র’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি রাজনৈতিক বাস্তবতা, জনমত এবং “নিয়তি” প্রসঙ্গ তুলে ধরেন। 

রনি বলেন, শেখ হাসিনার যে ছয় মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এর পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, পরিকল্পনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে।অনেক সময় মানুষের মুখে মুখে প্রচলিত কোনো বিষয় বাস্তবে রূপ নিতে পারে। উদাহরণ হিসেবে তিনি তারেক রহমানের দেশে ফেরার আলোচনার প্রসঙ্গ টানেন।

রনির ভাষ্য, দুই-তিন বছর আগে থেকেই নেতাকর্মীদের মধ্যে একটা কথা ছিল- নেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন। যদিও তিনি নিজে কখনো বলেননি যে তিনি কাল আসবেন। কিন্তু মানুষের মুখে এই আলোচনা ছিল। ৪০ জন মানুষ যদি কোনো বিষয়ে একমত হয়, সেখানে আল্লাহর ইঙ্গিত থাকে-- এমন কথা আমরা শুনে আসছি।

বক্তব্যে রনি দাবি করেন, দেশে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা প্রায় সমান। তিনি বলেন, গত কয়েক বছর ধরে তারেক রহমানকে নিয়ে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি শেখ হাসিনার ফিরে আসা নিয়েও আলোচনা চলছে। শেখ হাসিনার ছয় মাসের মধ্যে ফিরে আসার বিষয়টি নিছক কথার কথা নয়। এর পেছনে তার পরিকল্পনা থাকতে পারে। আর যদি তা না-ও থাকে, তাহলে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে নিচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত