ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ২৭ মে ২০২৬ । ০৬:৪৯ মিনিট

বাবা অসুস্থ, মা দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

ছবি: ঢাকার কণ্ঠ

মানবিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে। 

আজ বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর দীপু মনির মেয়ে তানি দীপাভলি নাওয়াজ এই আবেদনটি করেন। 

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন,  দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার স্বামী সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন। এজন্য তার প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে৷

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহামাদপুর থানার মামলায় গ্রেপ্তার হন৷ পরবর্তীতে আরো ৩৭টি মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন। তিনি তদন্তাধীন মামলাগুলোর একজন আসামি। বন্দীর স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগতেছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোক পেশেন্ট হিসেবে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সি.সি ইউ বিভাগে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। গত মঙ্গলবার রক্ত দেয়ার পরে হঠাৎ করে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এখন অবস্থা আশঙ্কাজনক। 

আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস কারাগারে বন্দী আছেন। দীর্ঘদিন স্বামীর অসুস্থ অবস্থায় পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরী ও অপরিহার্য। সম্পূর্ণ মানবিক কারণে এই চরম বিপর্যয়ের মুহূর্তে তার প্যারোলে মুক্তি পাওয়া আবশ্যক। অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা করা এবং পরিস্থিতির অবনতি ঘটলে শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকার জন্য ডা. দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে প্রার্থনা করা হয়। 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে। 

বিষয় : দীপু মনি সাবেক মন্ত্রী দীপু মনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাবা অসুস্থ, মা দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

মানবিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে। 

আজ বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর দীপু মনির মেয়ে তানি দীপাভলি নাওয়াজ এই আবেদনটি করেন। 

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন,  দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার স্বামী সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন। এজন্য তার প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে৷

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহামাদপুর থানার মামলায় গ্রেপ্তার হন৷ পরবর্তীতে আরো ৩৭টি মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন। তিনি তদন্তাধীন মামলাগুলোর একজন আসামি। বন্দীর স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগতেছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোক পেশেন্ট হিসেবে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সি.সি ইউ বিভাগে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। গত মঙ্গলবার রক্ত দেয়ার পরে হঠাৎ করে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এখন অবস্থা আশঙ্কাজনক। 

আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস কারাগারে বন্দী আছেন। দীর্ঘদিন স্বামীর অসুস্থ অবস্থায় পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরী ও অপরিহার্য। সম্পূর্ণ মানবিক কারণে এই চরম বিপর্যয়ের মুহূর্তে তার প্যারোলে মুক্তি পাওয়া আবশ্যক। অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা করা এবং পরিস্থিতির অবনতি ঘটলে শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকার জন্য ডা. দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে প্রার্থনা করা হয়। 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত