ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ । ০১:১৪ মিনিট

রামিসা হত্যা মামলার নথি যাচ্ছে উচ্চ আদালতে

ছবি: ঢাকার কণ্ঠ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স শুনানির  জন্য রায়ের কপিসহ পুরো মামলার নথি আজই উচ্চ আদালতে পাঠানো হতে পারে। 

মঙ্গলবার (৯ জুন) ট্রাইব্যুনালটির বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, গতকাল রাত পর্যন্ত মামলার রায় ও নথি পাঠানোর প্রস্তুতির কাজ চলছিল। ডেথ রেফারেন্স শুনানির জন্য রায়ের কপিসহ মামলা নথী আজ উচ্চ আদালতে পাঠানো হতে পারে।  

তিনি আরও বলেন, ‘মামলাটির রায় ও নথি পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। রায়ের কপি, মামলার সিডিসহ পুরো নথি সিলগালা করে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে। রাজারবাগ পুলিশের সদস্যরা এসে এগুলো নিরাপদে নিয়ে যাবেন।’

এদিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর মহিলা কারাগারে ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত ‘কনডেম সেলে’ রাখা হয়েছে।

বিষয় : রামিসা হত্যাকাণ্ড স্কুলছাত্রী রামিসা আক্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলার নথি যাচ্ছে উচ্চ আদালতে

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স শুনানির  জন্য রায়ের কপিসহ পুরো মামলার নথি আজই উচ্চ আদালতে পাঠানো হতে পারে। 

মঙ্গলবার (৯ জুন) ট্রাইব্যুনালটির বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, গতকাল রাত পর্যন্ত মামলার রায় ও নথি পাঠানোর প্রস্তুতির কাজ চলছিল। ডেথ রেফারেন্স শুনানির জন্য রায়ের কপিসহ মামলা নথী আজ উচ্চ আদালতে পাঠানো হতে পারে।  

তিনি আরও বলেন, ‘মামলাটির রায় ও নথি পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। রায়ের কপি, মামলার সিডিসহ পুরো নথি সিলগালা করে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে। রাজারবাগ পুলিশের সদস্যরা এসে এগুলো নিরাপদে নিয়ে যাবেন।’

এদিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর মহিলা কারাগারে ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত ‘কনডেম সেলে’ রাখা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত