সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে মানবাধিকার সংস্থা বাংলাদেশ সোসাইটি ফর দ্য এনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটস (বিএসইএইচআর) এর এক মহিলা কর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে হেফাজত ইসলামের গুপ্ত সংগঠন ‘তৌহিদী জনতা’। হামলায় এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর জানা গেছে।
সোমবার (৩০ জানুয়ারি) সন্ধায় ২০ থেকে ২৫ জনের উগ্রপন্থী ‘তৌহিদী জনতা’ নাম দিয়ে ওই বাড়িতে হামলা করে বলে এলাকাবাসি জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ২০/২৫ জনের একটি ‘তৌহিদী জনতা’র দল হাতে লাঠি নিয়ে মিছিল করে ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদের বাড়ির দিকে এগুতে থাকে। তারা মিছলে বলে‘ বেপর্দা নারী এলাকা থেকে হঠাও, ইজরাইলে গুপ্তচর এই বাংলায় ঠাই নাই বলে স্লোগান দিয়ে বাড়িতে যায়। পরে জাহানারা খানম এবং ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদের উপর নৃশংসভাবে হামলা চালায়। এছড়া বাড়িতে থাকা অপর এক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সাংবাদিকরা তাৎক্ষণিক সময় তার পরিচয় জানতে পারিনি। এসময় কিছু লোক বাড়ির ভেতরের ব্যাপক ভাঙচুর করেছে বলে জানা যায়। হামলার পর তারা বাড়ি ছেড়ে চলে গেলে স্থানীয় প্রতিবেশীরা সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেন বলে জানা যায়।
এ ঘটনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন, এ রকম একটি ঘটনা আমরা শুনেছি তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে আসেনি। আমরা ভুক্তভোগী পরিবারে সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৩

আপনার মতামত লিখুন