ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬। ০৪:৩৩ মিনিট

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির একাধিক সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রামে রয়েছেন।

এ বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ একটি গণমাধ্যমকে মৃত্যুর গুজব নাকচ করে বলেন, ‘খবরটি সত্যি না; তিনি ঠিক আছেন।’

বিষয় : তানিয়া বৃষ্টি ব্রেন টিউমার মৃত্যুর গুজব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেল

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির একাধিক সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রামে রয়েছেন।

এ বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ একটি গণমাধ্যমকে মৃত্যুর গুজব নাকচ করে বলেন, ‘খবরটি সত্যি না; তিনি ঠিক আছেন।’

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত