ঢাকার কণ্ঠ

উখিয়া সীমান্তে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ( ৯ জুন ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা পাঁচজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা তাদের বহন করা পাঁচটি প্যাকেট ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্যাকেটগুলোর ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা মোট ৫৫ কাট বা ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার অভিযানের পর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে একের পর এক সফল অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে।

বিষয় : ইয়াবা উখিয়ায় ৫ লাখ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

উখিয়া সীমান্তে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ( ৯ জুন ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা পাঁচজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা তাদের বহন করা পাঁচটি প্যাকেট ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্যাকেটগুলোর ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা মোট ৫৫ কাট বা ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার অভিযানের পর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে একের পর এক সফল অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত